হোম > সারা দেশ > চট্টগ্রাম

উদ্ধার হওয়া অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত

উপজেলা প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি)

রাঙামাটি রাইখালী ইউনিয়ন নারানগিরি বাসার সিলিং হতে উদ্ধার হওয়া জালি অজগর কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে। সোমবার বিকাল সাড়ে পাঁচ টায় পাল্পউড বাগান বিভাগের লোকজন উদ্ধার হওয়া অজগর সাপটি ন্যাশনাল পার্কে অবমুক্ত করে।

পাল্পউড বাগান বিভাগ কাপ্তাই সদর রেঞ্জ অফিসার সাইফুল ইসলাম দেওয়ান জানান, রাইখালী রেঞ্জ এলাকার প্রধান শিক্ষকের বাসার রান্নাঘরে সিলিংয়ে রাত ১০টায় সাপটি দেখতে পায় ঘরের লোকজন। পরে আমাদের খবর দেয়া হলে রাত ১১টায় বন বিভাগের লোকজন অজগর সাপটি বাসা হতে উদ্ধার করে।

পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামানের দিক নির্দেশনায় বিকালে ন্যাশনাল পার্কে উদ্ধার হওয়া অজগর সাপটি অবমুক্ত করা হয়।

বন কর্মকর্তা আরো জানান, জাতীয় বন্যপ্রাণী ও জৈববৈচিত্র রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

এম এ

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম