হোম > সারা দেশ > চট্টগ্রাম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় লক্ষ্মীপুরের নারীকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে বাংলাদেশি প্রবাসী ইয়াসমিনকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে হত্যাকারীকে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ। ইয়াসমিনের মর্মান্তিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রাবার দুপুরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রবাসী লক্ষ্মীপুরের কমলনগরের শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইয়াসমিন লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের বাসিন্দা। তিনি কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিকের বোন।

জানা গেছে, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৭টা ১৪ মিনিটে ফোর্ট মায়ার্সের একটি কনভিনিয়েন্স স্টোরের সামনে ইয়াসমিনকে পিটিয়ে আহত করা হয়। খবর পেয়ে ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট ও লি কাউন্টি ইএমএস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ইয়াসমিনকে উদ্ধার করে। পরে সকাল ৭টা ২৭ মিনিটে তাকে মৃত ঘোষণা করা সেখানকার চিকিৎসক।

হামলার ঘটনার একটি সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, এক ব্যক্তি হাতুড়ি দিয়ে দোকানের বাহিরে পার্ক করা একটি কালো গাড়ির সামনের এবং পাশের কাঁচ ভাঙচুর করে। পরে দোকান থেকে ইয়াসমিন বের হয়ে আসলে ওই ব্যক্তি গিয়ে তার ঘাঁড়ে আঘাত করে। এতে তাৎক্ষণিক ইয়াসমিন লুটিয়ে পড়ে যায়। এরপর তার মাথায় কয়েকবার আঘাত করে সে ঘটনাস্থল ত্যাগ করে।

ফোর্ট মায়ার্স পুলিশের বরাত দিয়ে শাহিদুল ইসলাম জানান, ঘটনার পর পরই পুলিশ কে-৯ ইউনিট ও শেরিফের এভিয়েশন ইউনিট অভিযান চালায়। নিরাপত্তার স্বার্থে আশপাশের তিনটি স্কুল সাময়িকভাবে লকডাউন করা হয়। প্রথমদিকে সন্দেহভাজন পালিয়ে গেলেও পরে পুলিশ তার পরিচয় শনাক্ত করে। সন্দেহভাজন ব্যক্তি অতীতে সংঘটিত একটি অমীমাংসিত হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয় এবং সন্দেহভাজনকে দেখলে ৯১১-এ ফোন করার আহ্বান জানানো হয়। পরে বিকেলে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।

এ ব্যাপারে বক্তব্য জানতে নিহতের ভাই কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি