হোম > সারা দেশ > চট্টগ্রাম

সরকারি সিদ্ধান্ত ছাড়া নদী থেকে বালু উত্তোলন করা যাবে না : এমপি মানিক

জেলা প্রতিনিধি, চাঁদপুর

ছবি: আমার দেশ

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, সরকারি সিদ্ধান্ত ছাড়া মেঘনা থেকে কেউ বালু উত্তোলন করতে পারবে না।

তিনি বলেন, বিগত দিনে চাঁদপুরে বালু উত্তোলন নিয়ে তুঘলগি কাণ্ড হয়েছে। সেটি বারবার সামনে আসে। প্রয়োজনে সার্ভে এবং গবেষণা করে সংশ্লিষ্টদের মতামত নিয়ে নদীর নাব্য বাড়ানোর জন্যে উত্তোলন করা হবে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

হাইমচরের চরভৈরবী গাজীনগর এলাকায় নদীভাঙন প্রতিরোধে বাঁধের সঙ্গে ড্রেজার দিয়ে মাটি কাটার বিষয়ে তিনি বলেন, ঘটনার দিন আমি সংসদে ছিলাম। আমার নির্দেশনার আগেই পানি উন্নয়ন বোর্ড ও আইন শৃঙ্খলাবাহিনী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং পাঁচজন গ্রেপ্তার হয়েছে। এ রকম বাঁধ সংলগ্ন নদীপাড় থেকে ড্রেজার দিয়ে মাটি কাটা খুবই দুঃখজনক।

সভায় আরও বক্তব্য রাখেন, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মমিনুল হক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া, শহর জামায়াতের আমির মো. শাহজাহান খান প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশুর চামড়া রাখা নিয়ে সংঘর্ষ, আহত ১০

দাম ও ক্রেতা নেই, সংরক্ষণ খরচ নিয়েই দুশ্চিন্তায় মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ

চট্টগ্রামের কর্ণফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩, আহত ২০

কোরবানির গরুর চামড়া ‘পানির দরে’ বিক্রি হতাশ ব্যবসায়ীরা

চট্টগ্রামে এবারো চামড়া কিনে লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা

ঈদুল আজহার মোনাজাতে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আকুতি

অপরাধ না করেও কারাগারে ৪০ শিশুর ঈদ

চট্টগ্রাম কারাগারে বিশেষ খাবার ও স্বজনদের সাক্ষাৎ

সীতাকুণ্ডে ১৭০০ কোটি টাকার মেগা প্রকল্প ঘোষণা আসলাম চৌধুরীর

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে