হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ২৪ ঘন্টা জরুরি হেল্পলাইন চালু

প্রতিনিধি, চবি

ছবি: আমার দেশ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা ও জরুরি সেবা নিশ্চিত করতে ২৪ ঘন্টা জরুরি হেল্পলাইন সেবা চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার এই হেল্পলাইন সেবার উদ্বোধন করেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

চবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় এই সেবাটি চালু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, এই ২৪ ঘন্টার জরুরি হেল্পলাইন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং প্রয়োজনীয় সেবা দ্রুত পৌঁছে দিতে সহায়ক হবে। একইসঙ্গে এটি ক্যাম্পাসে সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, শিক্ষার্থীরা সপ্তাহের যেকোনো দিন ও যেকোনো সময় এই হেল্পলাইনের মাধ্যমে জরুরি তথ্য ও সেবা নিতে পারবে। এর আওতায় মেডিক্যাল সেবা, প্রক্টর অফিস, নিরাপত্তা দপ্তর, ইঞ্জিনিয়ারিং অফিস, আইসিটি সেল এবং ভর্তি পরীক্ষাসংক্রান্ত তথ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা প্রদান করা হবে।

তিনি আরো আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা এই সুবিধা দায়িত্বশীলভাবে ব্যবহার করবে এবং এটি তাদের দৈনন্দিন জীবনে কার্যকর সহায়ক হিসেবে কাজ করবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ, নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবদুল আহাদসহ সংশ্লিষ্ট প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭

প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণকাজ শুরু: ক্রীড়া প্রতিমন্ত্রী

পরিবেশ দিবসে পুরাতন গোমতী নদী রক্ষায় মানববন্ধন

কানসাট বাজারে আমের দাম নিয়ে অসন্তুষ্ট চাষিরা