হোম > সারা দেশ > চট্টগ্রাম

জয়নুল আবদীন ফারুকের স্ত্রীর ইন্তেকাল

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনের সংসদ সদস্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বুধবার দুপুর ১২টার দিকে জয়নুল আবেদিন ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

কানিজ ফাতেমা গত ১৭ ফেব্রুয়ারি থেকে হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।

মরহুমার পরিবার সূত্রে জানা যায়, বুধবার বাদ জোহর রাজধানীর নিকুঞ্জ-১, লেক রোড এলাকার ৪৩ নম্বর বাড়ির সামনে প্রথম জানাজার পর আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুরস্থ নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এ দিকে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, নোয়াখালী-৩ আসনের এমপি বরকত উল্লাহ বুলু, বিএনপির ভাইস চেয়ারম্যান, নোয়াখালী-৪ আসনের এমপি মো. শাহজাহান, নোয়াখালী-১ আসনের এমপি ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন, নোয়াখালী-৫ আসনের এমপি মো. ফখরুল ইসলাম।

এদিকে নোয়াখালী জেলা বিএনপি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শোক জানিয়েছে। অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ স্বাক্ষরিত শোক বার্তায় জানানো হয়, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো ও সদস্যসচিব হারুনুর রশিদ আজাদসহ নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এছাড়া সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলার স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক জানিয়েছেন।

গণশুনানিতে ক্ষুদ্র ঋণের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরলেন তৃণমূলের নারীরা

চট্টগ্রামে গাড়ি কমেছে ৩০ শতাংশ, ভাড়া বেড়েছে ৪০ ভাগ

গণভোট বাস্তবায়নের দাবিতে ফেনীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ কর্মসূচি

র‌্যাবের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২, কাভার্ড ভ্যান জব্দ

কাপ্তাই হ্রদে ভাসলো বিজু ফুল, নৃ-গোষ্ঠীদের বর্ষবরণ উৎসব শুরু

চট্টগ্রাম বন্দরে ভিড়ছে জ্বালানিবাহী আরো দুই জাহাজ

মস্তিষ্কে রক্তক্ষরণে চবি শিক্ষার্থী জীবক চাকমার মৃত্যু

নদীতে ফুল নিবেদনের মধ্য দিয়ে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বিষু উদ্‌যাপন

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

কাপ্তাইয়ের সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে বিষু উৎসব শুরু