হোম > সারা দেশ > চট্টগ্রাম

কোরআন অবমাননার প্রতিবাদে হোমনায় মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, হোমনা (কুমিল্লা)

নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক কোরআন অবমাননার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছে হোমনার সাধারণ মানুষ। সোমবার সকাল ১১টায় হোমনা পৌর মার্কেটের সামনে এ মানববন্ধনের আয়োজন করে হোমনা মুসলিম কমিউনিটি।

মানববন্ধনে অভিযুক্ত শিক্ষার্থী অপূর্ব পালের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বক্তারা বলেন, কোরআন মুসলমানদের পবিত্র গ্রন্থ। এর অবমাননা কোনোভাবেই সহ্য করা যায় না। ধর্ম নিয়ে কটূক্তি বা অবমাননামূলক আচরণ সমাজে অস্থিরতা সৃষ্টি করে। তাই এমন অপরাধের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন মো. মাহবুব, মো. ইউনূস, মো. তামিম, মো. সাগর প্রমুখ। মানববন্ধনে ধর্মপ্রাণ ছাত্রছাত্রী ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা শান্তিপূর্ণ উপায়ে ধর্মীয় মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

রাসায়নিক বর্জ্য শোধন ছাড়া প্রাকৃতিক খালে ফেলা যাবে না: এমপি মনিরুল

বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ

টেকনাফে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোডাউন ও কনসার্ট

কসবায় বন্ধুর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

চৌদ্দগ্রামে ২০ হাজার পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

মালয়েশিয়া পাচারের সময় ৫০ জন উদ্ধার, ৯ দালাল আটক

ব্রাহ্মণবাড়িয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

‎চান্দিনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক

বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধি জনগণকে হতাশ করেছে: আসিফ মাহমুদ

সন্দ্বীপে বয়স জালিয়াতিতে ঘানি টানছে তিন শিশুর পরিবার