হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাইমচরে এনসিপির ১৩ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি ঘোষণা

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুরের হাইমচর উপজেলা শাখার ১৩ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি থেকে (৪ জুন) প্রকাশিত এক স্মারকের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদন করা হয়।

মো. মোকলেসুর রহমান মুকুলকে প্রধান সমন্বয়কারী করে গঠিত এই কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে রয়েছেন আজিজুল হক রাজু, নূরে আলম পাটওয়ারী, আনোয়ার আজিম সোহেল, মো. ইমান হোসেন।

এছাড়াও সদস্য হিসেবে আছেন সর্দার বাচ্চু, ইমন হোসেন নবীউল্লাহ, আশিকুর রহমান, মো. দেলোয়ার হোসেন, নেছার মোল্লা, মনির সাব, জান্নাত ও আয়শা আক্তার।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী তিন মাসের জন্য অথবা পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে।

ফ্যানে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঈদগাঁওয়ে খাল থেকে যুবকের লাশ উদ্ধার

হেফাজত আমিরের সঙ্গে আসিফের সাক্ষাৎ, আলোচনা হলো যে বিষয়ে

বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই মারা গেলেন অপর বন্ধু

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন রানু

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই বোটসহ আটক ১১

আইনজীবী আলিফ হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

জ্বালানিবাহী আরো দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে

দ্বিতীয় বিয়ের পথে প্রথম স্ত্রীর কবর জিয়ারত, কান্নায় ভেঙে পড়লেন স্বামী