হোম > সারা দেশ > চট্টগ্রাম

পরশুরামে বিএসএফের গুলিতে যুবক নিহত

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)

ফাইল ছবি

ফেনীর সীমান্তবর্তী উপজেলা পরশুরামে বিএসএফের গুলিতে মো. মিল্লাত হোসেন (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ আরো একজন গুরুতর অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে পৌর এলাকার বাসপদুয়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত মিল্লাত হোসেন ও গুরুতর আহত গুলিবিদ্ধ আফসার একই এলাকার বাসিন্দা।

বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট মোহাম্মদ মোশাররফ হোসেন আমার দেশকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তের ক্রস লাইন অতিক্রম করে ভারতে ঢুকে পড়েছিল তারা।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে বাসপদুয়া সীমান্তের কৃষি জমিতে মাছ ধরতে যান মিল্লাত ও আফসার। এসময় সীমান্তের ২১৬৪ নং পিলারের কাছে ভারতীয় বিএসএফের ৪৩ ব্যাটালিয়নের আমজাদনগর ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় রাত ১টার দিকে তাদের ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই মৃত্যু হয় মিল্লাতের। হাসপাতালের চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইফতেখার হাসান ভূঁইয়া জানান, মিল্লাতের শরীরে ২টি ও আফসারের শরীরে ১টি গুলির চিহ্ন সনাক্ত করা গেছে।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার