হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুর্নীতির মামলায় টেকনাফের সাবেক চেয়ারম্যানের স্ত্রীর কারাদণ্ড

চট্টগ্রাম ব্যুরো

দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের দায়ে কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমদের স্ত্রী আমেনা খাতুনকে তিন বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অবৈধ সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মোকাররম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, ২০১৭ সালে সম্পদ বিবরণীতে তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমেনা খাতুনের বিরুদ্ধে মামলা হয়। তদন্তে তার ঘোষিত সম্পদের বাইরে ২৬ লাখ টাকার সম্পদ গোপন এবং ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মেলে।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

আমেনার স্বামী জাফর আহমেদ আওয়ামী লীগের স্থগিত টেকনাফ উপজেলা কমিটির সহ-সভাপতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তিনি সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম