হোম > সারা দেশ > চট্টগ্রাম

চন্দ্রঘোনায় নদী থেকে কিশোরীর লাশ উদ্ধার, উদ্ধার হয়নি একটি শিশু

উপজেলা প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন ফেরিঘাট কর্নফুলী নদী থেকে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কর্ণফুলী নদীতে ফেরিঘাট এলাকায় ভাসমান অবস্থায় দেখে স্থানীয়দের সহায়তায় পুলিশ নয় থেকে ১০ বছরের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে।

একই স্থানে এক শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশুটির নাম ইমন। তার নানা রিকশা চালক আবদুল গনি জানান, ছয় সদস্য বিশিষ্ট একটি পরিবার চট্টগ্রাম থেকে ঈদের ছুটিতে বেড়াতে আসে। হঠাৎ শিশুটি কর্ণফুলী নদীতে ডুবে যায়। কিশোরীর মরদেহ উদ্ধার করা হলেও তার ছয় বছরের নাতি ইমনের সন্ধান পাওয়া যায়নি।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান জানান, খবর পেয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কিশোরীর লাশটি উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিক মেয়েটির নাম জানা যায়নি। এখনো একটি শিশু নিখোঁজ রয়েছে। আমরা বিস্তারিত খোঁজ নিয়ে দেখেছি।

এমএস

বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে: হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রামে ডিসির ছয় মাসপূর্তিতে ব্যতিক্রমী আয়োজন

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়ে আ.লীগ আইনজীবীদের মহড়া

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরশনে বন বিভাগের বৈঠক

উখিয়ায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল নারীর

৭০ বছরের জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উন্নয়নের আশ্বাস এমপি শামসুন্নাহারের

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: জামায়াত এমপি শাহজাহান

সরকার বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

চট্টগ্রামে শিশু হত্যা মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড