হোম > সারা দেশ > চট্টগ্রাম

২৪ ঘণ্টা পরও খোঁজ মেলেনি খাগড়াছড়িতে পালিয়ে যাওয়া হাজতির

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়ি জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়ার ২৪ ঘণ্টা পরও খোঁজ মেলেনি হাজতির। এ ঘটনায় ৬ কারারক্ষীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনজনকে সাময়িক বরখাস্ত বাকি তিনজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।

বিষয়টি সোমবার নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেল সুপার শাহাদত হোসেন। এদিন দুপুরে জেলা কারাগার পরিদর্শন করেছেন চট্টগ্রাম ডিআইজি প্রিজন সগির ভূইয়া।

তিনি জানান, কারারক্ষীদের গাফিলতির পাশাপাশি কারাগারে স্ট্রাকচারাল দুর্বলতাও রয়েছে। ঘটনার তদন্ত চলছে। ইতোমধ্যে ৩ কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সদর থানায় মামলা করেছেন জেলার মো. লাভলু।

উল্লেখ্য, গতকাল বিকেল ৫টার দিকে কারাগারের দক্ষিণ পাশে দেয়াল টপকে তিন হাজতি পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করা হয়। এর আধাঘণ্টা পর টিএন্ডটি গেট এলাকা থেকে হাজতি রাজিব হোসেন (৩৫) আটক করা হয়। হাজতি শফিকুল ইসলাম এখনো পলাতক রয়েছেন। জেলা প্রশাসক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭