হোম > সারা দেশ > চট্টগ্রাম

জামায়াত নেতা আমজাদ হত্যাকাণ্ডের মূলহোতা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের চৌফলদণ্ডীর আলোচিত জামায়াত নেতা হাফেজ আমজাদ হোসেন হত্যাকাণ্ডের মূলহোতা ও মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা রায়েফ আনান রাফিকে (২৪) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। বুধবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়েফ আনান রাফি কক্সবাজার সদরের চৌফলদণ্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নতুন মহাল এলাকার সৈয়দ নূরের ছেলে এবং তিনি নিষিদ্ধ ছাত্রলীগের চৌফলদণ্ডী ইউনিয়নের ৩নং ওয়ার্ড শাখার সভাপতি। এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য দুইজন হলেন রাফির বাবা সৈয়দ নূর ও স্থানীয় এক ইউপি সদস্য।

প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর রাত ৮টার দিকে কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের নতুন মহাল বাজারে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল।

নিহত আমজাদ হোসেন (২৫) ছিলেন একজন কুরআনে হাফেজ ও জামায়াতে ইসলামীর যুব বিভাগের চৌফলদণ্ডী নতুন মহাল ইউনিটের সেক্রেটারি। তিনি ওই এলাকার মৃত নুরুল কবিরের ছেলে।

পারিবারিক সূত্র বলছে, আমজাদ হোসেন দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। সম্প্রতি দেশে ফিরে তিনি জামায়াতে ইসলামীর যুব বিভাগে সক্রিয় হন। তার বিয়ের আয়োজন হওয়ার কথা ছিল বলেও জানান তার ভাই সাদ্দাম হোসেন।

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’