হোম > সারা দেশ > চট্টগ্রাম

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী এখন কক্সবাজার দুদকে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

ড. ইউনূস

আওয়ামী লীগ সরকার আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে করা মামলার বাদী গুলশান আনোয়ার প্রধান এখন কক্সবাজার।

তিনি দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক হিসেবে বদলি হয়ে এসেছেন।

তিনি ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জশিটও দিয়েছিলেন। ২০২৩ সালের ৩০ মে উপ-পরিচালক হিসেবে মামলাটি করেছিলেন তিনি।

যদিও চলতি বছরের ২৩ এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের এক রায়ে ওই মামলাটি বাতিল হয়ে গেছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতি সর্বসম্মতিক্রমে মামলা বাতিলের এই রায় দেন।

ওই মামলায় দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগ এনে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনুসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিলেন।

সূত্র মতে, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক (মানিলন্ডারিং) গুলশান আনোয়ার প্রধানকে কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে বদলি করা হয়।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার