হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাগড়াছড়িতে ভোট দিলেন ভিপি সাদিক কায়েম

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, এ ধরনের একটি দিনের জন্য বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল। গত ১৬ বছর দেশের মানুষ আনন্দ থেকে বঞ্চিত ছিল। মানুষের যে মুক্তির লড়াই, তা আজ প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে বাস্তবায়িত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

খাগড়াছড়ির শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বাবা-মা ভাইসহ পরিবারের সদস্যদের নিয়ে ভোটকেন্দ্রে যান এবং ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, যারা জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করেছে, যারা সংস্কারের পক্ষে, চাঁদাবাজি-টেন্ডারবাজি ও সন্ত্রাসের বিপক্ষে জিরো টলারেন্স ঘোষণা করেছে এবং যারা দেড় বছর ধরে বিপ্লব-পরবর্তী আকাঙ্ক্ষার সঙ্গে মিল রেখে কাজ করেছে, তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেওয়ার আহ্বান জানান।

তিনি আরো বলেন, দেশের ৪ কোটি তরুণসহ প্রায় ১২ কোটি ভোটার এবার ভোটকেন্দ্রে উপস্থিত হবেন বলে তিনি আশা করছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবেন, তারা আগামীর বাংলাদেশে শাসক নয়, বরং জনগণের সেবক হিসেবে কাজ করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, গত ৫৫ বছর ধরে জনগণের যে আকাঙ্ক্ষা, তার ভিত্তিতে একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি ইনসাফ ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছেন বলে জানান।

মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু, বাঁচাতে গিয়ে আহত স্ত্রী-ছেলে

সাতকানিয়া ও বাঁশখালীতে ৫ লাখের বেশি মানুষ পানিবন্দি

মাদক কারবার নির্বিঘ্ন করতে দুই শতাধিক সোলার লাইট চুরি

‎সাংবাদিকতাকে দলীয়করণ না করে ‎প্রকৃত চিত্র তুলে ধরুন

চট্টগ্রামে সরকারি অফিসে সন্ত্রাসের হোতা আ.লীগ নেতা ‘রয়েল নাসির’

কক্সবাজারে বন্যায় ২৪ জনের প্রাণহানি

চার নদীর পানি ৬ পয়েন্টে বিপৎসীমার ওপরে

পাহাড় কেটে ডেকে আনা দুর্যোগ

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

‍বন্যায় বিপর্যস্ত পেকুয়া, চুলায় জ্বলছে না আগুন