হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাবাকে গরম তেলে ঝলসে দিল মেয়ে

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)

ফেনীর পরশুরামে বাবাকে গরম তেল ছুড়ে ঝলসে দিয়েছে ১৩ বছরের এক কিশোরী। শুক্রবার বিকেলে পৌরসভার বাসপদুয়ার পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

দগ্ধ মো. নুরুন্নবী বাসপদুয়া গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ফাতেমা আক্তার নিহাকে আটক করেছে পুলিশ।

নুরুন্নবী বলেন, বিকালে বিছানায় শুয়ে ছিলাম। হঠাৎ আমার মুখ ও শরীরে উত্তপ্ত সয়াবিন তেল ছুড়ে মারে মেয়ে ফাতেমা। এতে আমার মুখসহ শরীরের এক অংশ ঝলসে যায়।

তিনি বলেন, গত কয়েকদিন আগে লামিয়াকে কে বা কারা ডেকে নিয়ে যান। বিষয়টি জানতে নিহাকে জিজ্ঞেস করলে আমার সঙ্গে তর্কবিতর্ক করতে থাকে। মেয়েটি জানায়, যারা লামিয়াকে মেরেছে তারাই আমাকে ডেকেছে। আমি তাদের নাম বলতে পারব না।

এদিকে, ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি দুপুরে বাসায় ঢুকে চোখ-মুখ বেঁধে নুরুন্নবীর মেয়ে লামিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেন হেলমেট পরা দুই যুবক। ওই সময় কৌশলে পালিয়ে পাশের কক্ষে ঢুকে দরজা আটকে দিয়ে বেঁচে যান নিহা।

নুরুন্নবীকে তেল ছোড়ার ঘটনায় লামিয়া হত্যাকাণ্ডের যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন প্রতিবেশীরা।

পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, এ ঘটনায় অভিযুক্ত কিশোরীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। দগ্ধ নুরুন্নবীকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭