হোম > সারা দেশ > চট্টগ্রাম

নির্বাচন করে ক্ষমতায় আসার চেষ্টা করেনি আ.লীগ: এ্যানি

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, লুটপাট ও গুম-খুন করেছে আওয়ামী লীগ। দেশটাকে তারা লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছে। এমনকি জনগণ-শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদেরও জিম্মি করেছে। তারা নির্বাচন করে ক্ষমতায় আসবে কিংবা জনপ্রতিনিধি হয়ে বক্তব্য রাখবে; এমন চেষ্টা করেনি। দলটি নির্বাচনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।

বুধবার দুপুরে লক্ষ্মীপুর সদরের দত্তপাড়া রামরতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে সাধারণ মানুষের গভীর সম্পর্ক ছিল। তার উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর মানুষের আস্থা ও ভরসা রয়েছে। সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করতে চাইছে বিএনপি। দলটির পক্ষেই এ কাজ সম্ভব।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম বেল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান শিক্ষক মো. হানিফ।

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার

লক্ষ্মীপুরে মা-সহ তিন বোনকে হারানো সিফাতের পাশে জামায়াত