হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুই দশকেও সংযোগ সড়ক না হওয়ায় কাজে আসছে না সেতু

মো. শাহ্ আলম শফি, কুমিল্লা (দক্ষিণ)

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ডাকাতিয়া নদীর ওপর নির্মিত একটি সেতুর সংযোগ সড়ক না হওয়ায় দুই দশকের বেশি সময় ধরে কোনো কাজে আসছে না । ফলে আশপাশের লক্ষাধিক মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০০৫-০৬ অর্থবছরে ইসলামী উন্নয়ন ব্যাংকের অর্থায়নে প্রায় ৬৫ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়।

২০০৬ সালে উদ্বোধন হলেও আজ পর্যন্ত এর দুপাশে সংযোগ সড়ক তৈরি হয়নি। সেতুর আগে এখানে বাঁশের সাঁকো ছিল, যা দিয়ে সহজেই পার হওয়া যেত। কিন্তু এখন উঁচু কংক্রিটের সেতু থাকলেও দুপাশে মাটি না থাকায় সেটি কার্যত অচল হয়ে আছে।

এলাকাবাসীর অভিযোগ, সংযোগ সড়ক নির্মাণের নামে প্রায়ই প্রকল্প অনুমোদন হলেও বাস্তবে কাজ না করেই ঠিকাদারেরা বিল তুলে নেন।

মনোহরগঞ্জ উপজেলা প্রকৌশলী শাহ আলম জানান, ২০২২-২৩ অর্থবছরে চারটি গুরুত্বপূর্ণ সড়কের কাজ একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হলেও কাজ শুরু করে মাঝপথে বন্ধ করে দেয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও তিনি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহি বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। দুই দশকের বেশি সময় ধরে সংযোগ সড়কের অভাবে একটি সেতু অকার্যকর হয়ে থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।

কুমিল্লায় হামে আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে মানবিক সহায়তা

রামগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

সিঙ্গাপুরে কসমোর দুই জিমন্যাস্ট শিক্ষার্থীর স্বর্ণপদক

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের প্রধান দুই ঘাঁটি কোতোয়ালি-পাঁচলাইশ

ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় চালক নিহত

পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, যোগাযোগ বন্ধ

নোয়াখালীতে মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা

রামগতিতে অস্ত্র ও নগদ টাকাসহ ৩ ডাকাত আটক