হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন। শুক্রবার (১০ জুলাই) উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় প্রায় ৫০০ অসহায় ও দুর্গত পরিবারের মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি ও ছাত্রদলের নেতাকর্মীরা।

নাছির উদ্দিন শাওন বাঁশখালী উপজেলার সন্তান হওয়ায় নিজ এলাকার মানুষের দুর্ভোগে সরাসরি পাশে দাঁড়ান। এদিন ছাত্রদলের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এবং বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যার্ত মানুষের হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দেন।

বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল শুকনো খাবার, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, চানাচুর, বিশুদ্ধ পানীয় পানি, স্যালাইনসহ অন্যান্য প্রয়োজনীয় খাদ্যপণ্য।

মো. নাছির উদ্দিন শাওন বলেন, “বাঁশখালী উপজেলার প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ ঘরবাড়ি এবং ২১২টি গ্রামের অধিকাংশই বর্তমানে পানির নিচে তলিয়ে গেছে। দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হয়ে আমরা বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছি।”

তিনি আরও বলেন, ‘শুকনো খাবার বিতরণের পাশাপাশি উদ্ধার কার্যক্রমও অব্যাহত রয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।’

এসআর

আট দিন ধরে পাহাড়ে বন্দি, উদ্ধার জিম্মিদের বর্ণনায় নির্যাতনের চিত্র

সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধে ধস, চরম দুর্ভোগে মানুষ

কুমিল্লায় ওয়াকফের শতকোটি টাকার জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

চাঁদপুরে আওয়ামী লীগ সভাপতিসহ ৩০ নেতাকর্মী আটক

সাত বছরের সামিরকে চাপা দিয়ে পালাল অটোরিকশা

মাইশার মৃত্যুর পর বসানো রাম্বল স্ট্রিপও টিকল না, ঢাকা থেকে যাচ্ছে বিশেষজ্ঞ দল

ব্যবসায়ীকে গাড়ি থামিয়ে প্রকাশ্যে গুলি, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

হাদি হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’