হোম > সারা দেশ > চট্টগ্রাম

নাশকতার চেষ্টাকালে পুলিশের হাতে আ.লীগ নেতা আটক

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

নোয়াখালীর হাতিয়ায় নাশকতা সৃষ্টির উদ্দেশে আওয়ামী লীগ কর্মীদের সংগঠিত করার সময় পৌরসভা আওয়ামী লীগের এক নেতাকে আটক করা হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) সকালে আটক রবিউলকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়। এর আগে তাকে শনিবার রাত ৯টায় উপজেলার প্রধান সড়কের লক্ষিদিয়া এমপির পোল এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

আটককৃত রবিউল হোসেন পৌরসভা ১ নং ওয়ার্ডের মৃত রেজাউল হকের ছেলে। সে একই ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, রবিউল নাশকতা সৃষ্টির উদ্দেশে এমপির পোল এলাকায় আওয়ামী লীগের লোকজনকে জড়ো করছেন। এমন সংবাদের ভিত্তিতে এসআই মিনহাজের নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

স্থানীয়রা জানায়, সে আ.লীগের সাবেক এমপি মোহাম্মদ আলীর অস্ত্র সরবাহের কাজে ও অর্থের যোগানদাতা হিসেবে দীর্ঘ বছর ধরে কাজ করে আসছে। বিগত স্বৈরাচারের আমলে এলাকায় মানুষের মধ্যে বিরোধ সৃষ্টি করে মিমাংসার নামে শালিশ করাই ছিল তার পেশা।

এ বিষয়ে হাতিয়া থানা অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা আমার দেশকে বলেন, আটককৃত রবিউলকে সন্ত্রাস বিরোধী আইনে কোর্টে প্রেরণ করা হয়েছে। কোর্টে তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি