হোম > সারা দেশ > চট্টগ্রাম

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুমিল্লা উত্তাল

জেলা প্রতিনিধি, কুমিল্লা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করছে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা মহানগর ও জেলার নেতাকর্মীরা।

শুক্রবার জুমার নামাজের পর কুমিল্লা ঝাউতলা ছাতা মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে গিয়ে সমাবেশ করে।

এ সময় তারা স্লোগান দিতে থাকে- তুমি কে, আমি কে, হাসনাত হাসনাত, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, ক্ষমতা না রাজপথ , রাজপথ রাজপথ, আওয়ামী লীগের দালালরা, হুঁশিয়ার সাবধান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর সদস্য সচিব রাশেদুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন এই বাংলাদেশে করতে দেয়া হবে না। কেউ যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করে তার সঠিক জবাব দেয়া হবে। এই কুমিল্লার মাটি থেকে আওয়ামী লীগের কবর রচনা করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহ্বায়ক সাকিব হোসেন বলেন, কুমিল্লায় বাহারের অনুমতি ছাড়া কোনো সভা সমাবেশ হতো না। আপনারা কীভাবে আওয়ামী লীগের পুনর্বাসন চান? এ দেশে আওয়ামী লীগ ফিরে আসার কোনো সুযোগ নেই।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার