হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় ধর্ষণের পর শিশুহত্যার দায়ে মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি, কুমিল্লা

ছবি: আমার দেশ

কুমিল্লার বুড়িচংয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন কুমিল্লার আদালত।

বৃহস্পতিবার দুপুরে শিশু ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল হান্নান এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি ময়নাল হোসেন বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামে প্রয়াত খোরশেদ আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মামলার বাদীপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন জানান, ২০২১ সালে বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামে আসামি ময়নাল হোসেন তার প্রতিবেশী দ্বিতীয় শ্রেণি পড়ুয়া শিশু উম্মে হাবিবা মীমকে ধর্ষণ শেষে হত্যা করে। এরপর শিশুটির লাশ পলিথিনে পেঁচিয়ে টয়লেটের ট্যাংকে লুকিয়ে রাখে। পরে পুলিশ সেখান থেকে তার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত উম্মে হাবিবার মীমের মা বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা করেন।

মামলায় ১৭ জনের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালতে এ রায় দেওয়া হয়। পরে দণ্ডপ্রাপ্ত আসামিকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি

দুই ঘণ্টার নাটকীয়তার পর আদালতে শিবির নেতা জিসান, জামিন নামঞ্জুর

মেঘনায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

আলোচিত শিশু আয়াত হত্যা মামলার রায় আগামীকাল

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় যুক্তিতর্ক শেষ, বুধবার রায়

চট্টগ্রামে ট্রাফিক জোনে বসছে এআই প্রযুক্তির ক্যামেরা

রাউজানে যুবদল নেতা হত্যার দুই দিন পর মামলা