হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৭

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ চৌমুহনী পৌর যুবলীগ নেতা ও সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এক আসামিসহ ৭জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেগমগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ চৌমুহনী পৌর যুবলীগ নেতা মো. ইউসুফ মোল্লা, ফখরুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি মো. মোস্তফা, আনোয়ার হোসেন, এমদাদুল হক, মাদক মামলা আসামি মো. তানভির হোসেন সৌরভ। গ্রেপ্তারকৃত সকল আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি তদন্ত মোহাম্মদ হাবিবুর রহমান বৃহস্পতিবার রাত এগারোটার সময় আমার দেশকে জানান, ইউসুফ মোল্লা সহ তিনজনকে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের দুপুর দুইটায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামি গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারেও পুলিশি তৎপরতা জোরদার করেছে। এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’