হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে হাসিনা-কাদের ও হাছানের ছবিতে ডিম নিক্ষেপ

আখতারকে ডিম নিক্ষেপের প্রতিবাদ

চট্টগ্রাম ব্যুরো

নিউ ইয়র্কে এনসিপি সদস্যসচিব আখতার হোসেনকে আওয়ামী সন্ত্রাসীদের ডিম নিক্ষেপের প্রতিবাদে চট্টগ্রামে পলাতক সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের পলাতক মন্ত্রী ওবায়দুল কাদের ও হাছান মাহমুদের ছবিতে ডিম নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নগরের বিপ্লব উদ্যানে চলে এ কর্মসূচি। ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) নামে সংগঠনটি এ কর্মসূচির আয়োজন করে।

আপ বাংলাদেশের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক মশিউর রহমান মাহি জানান, আমরা এনসিপি সদস্যসচিব আখতার হোসেনকে নিউ ইয়র্কে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা ডিম নিক্ষেপের প্রতিবাদে এ কর্মসূচি পালল করি।

জানা গেছে, আপ বাংলাদেশের নেতৃত্বে কর্মসূচিটি পালন করা হলেও সাধারণ মানুষও এতে অংশ নেন। এ সময় দুই শতাধিক মানুষ ডিম নিয়ে এসে ছবিতে নিক্ষেপ করতে থাকে। ডিম নিক্ষেপের ফলে হাসিনা, কাদের ও হাছান মাহমুদের ছবি ঢেকে যায়।

মশিউর রহমান মাহি জানান, সাধারণ জনতা নিজেরা ক্ষুব্ধ হয়ে ডিম নিক্ষেপ করতে থাকে।

কর্মসূচিতে পাঁচশো ডিম নিক্ষেপ করা হয়। কর্মসূচীটি স্বতস্ফূর্তভাবে পালন হয়েছে।

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার