হোম > সারা দেশ > চট্টগ্রাম

টানা বৃষ্টিতে সাজেকের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি, রাঙামাটি

রাঙ্গামাটিতে চার দিনের টানা বৃষ্টিতে পার্বত্য আঞ্চলে জনজীবন বিপর্যন্ত হয়ে পড়েছে। পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়ায় রাঙ্গামাটি-খাগড়াছড়ি ও দীঘিনালা-সাজেকে সারা দেশের সঙ্গে যান চলাচল বন্ধ রয়েছে।

টানা বৃষ্টিতে পাহাড়ধসের আশঙ্কা বেড়ে যাওয়ায় জোরালো তৎপরতা চালাচ্ছে প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে ৪২টি আশ্রয়কেন্দ্র। বৈরী আবহাওয়ার কারণে রাঙ্গামাটি জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে সাজেক পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসক কার্যালয়ের সূত্র জানায়, সকাল থেকে জেলা সদর ও বিভিন্ন উপজেলায় একাধিক টিম মাঠে নেমেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে নিয়ে প্রশাসনের টিম ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে নিরাপদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

টানা বৃষ্টির কারণে বেড়ে চলেছে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা। তলিয়ে গেছে বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল। দুর্গত এলাকায় ত্রাণসহায়তা দিচ্ছে সরকারি-বেসরকারি সংস্থা ও রাজনৈতিক নেতারা।

এমই

চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

মিরসরাইয়ে পানিবন্দি শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা

জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে শিশুর মৃত্যু, মা আহত

দুই দিন ধরে ভারি বর্ষণ, সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা

ঢাকা-সিলেট মহাসড়কে ২২ কিলোমিটার যানজট

চট্টগ্রাম-কক্সবাজারে চার ট্রেনের যাত্রা বাতিল, ফেরত দেওয়া হচ্ছে ভাড়া

কাপ্তাইয়ে পাহাড়ধসে যান চলাচল বন্ধ, বান্দরবানে নিরাপত্তা জোরদার

চট্টগ্রামে জলাবদ্ধতায় স্থবির নগরজীবন

সবার জন্য উন্মুক্ত হলেও মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতা নিহত