হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ায় ফের অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ায় যানজট নিরসনে আবারো উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং ফুটপাত দখলের দায়ে জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (৪ মে) সকালে উপজেলার কুতুপালং বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয় দফা উচ্ছেদ অভিযান বলে জানিয়েছে প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থে যানজট নিরসন এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বাজারের প্রধান সড়কের দুই পাশ দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযান চলাকালে ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

প্রশাসন সূত্রে আরো জানা গেছে, উচ্ছেদ অভিযানের পর যাতে পুনরায় কেউ অবৈধভাবে স্থাপনা নির্মাণ করতে না পারে, সে বিষয়ে বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বাজার ব্যবস্থাপনা কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়মিত নজরদারি জোরদারের আহ্বান জানানো হয়েছে।

এ সময় উখিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, স্কাউট সদস্য, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাজার ব্যবস্থাপনা কমিটি ও স্থানীয় জনগণ প্রশাসনকে সহযোগিতা করেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কুতুপালং বাজারে তীব্র যানজট সাধারণ মানুষের দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ফুটপাত দখল করে দোকান বসানো, সড়কে মালামাল ফেলে রাখা এবং জনসচেতনতার অভাবে পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে।

সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা বলেন, জনস্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে। বাজার এলাকায় যানজট কমাতে এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে অবৈধ দখলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, কুতুপালং বাজারে দীর্ঘদিন ধরে যানজট একটি বড় সমস্যা। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কেউ যেন পুনরায় ফুটপাত ও সড়ক দখল করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে।

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে

রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন স্কুলশিক্ষিকা

জুমার নামাজের সুযোগে মসজিদের ২ লাখ টাকা চুরি

শ্রমিকদের ভাগ্য নিয়ে টালবাহানা চলবে না: সাঈদ আল নোমান