হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে ধর্ষণের শিকার সেই শিশুর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

ছবি: আমার দেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া সাত বছরের সেই মেয়েশিশুর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার (৩ মার্চ) ভোরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল৷

এর আগে গত রোববার (১ মার্চ) রাতে শিশুটির গলায় অস্ত্রোপচার করা হয়েছিল। সোমবার (২ মার্চ) তাকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হলে শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে পুনরায় নাক, কান ও গলা (ইএনটি) ওয়ার্ডে স্থানান্তর করা হয়।

শিশুটির চাচা আজিজ আজ সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার রাত সাড়ে ৯টার দিকে শিশুটি আমাদের সঙ্গে ইশারায় কথা বলছিল। কিন্তু রাত আড়াইটা থেকে ৩টার দিকে তার অস্বস্তি শুরু হয়। সে পানি ও খাবার চাইছিল, কিন্তু চিকিৎসকদের নিষেধ থাকায় তাকে কিছু দেওয়া সম্ভব হয়নি। শিশুটির শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শিশুটি মৃত্যুর আগে একটি নাম উচ্চারণ করেছিল কিন্তু সেটি স্পষ্ট না।

বিশেষ করে তার গলায় ছুরিকাঘাতের ফলে বড় ক্ষতের সৃষ্টি হয়। চমেকের চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে উরু ও গলার অংশে কাটাছেঁড়ার চিহ্ন ছিল।

জানা যায়, গত সোমবার দুপুরে সীতাকুণ্ডের পৌর সদরের ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেনের দুর্গম পাহাড়ি এলাকা থেকে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। ওই সময় তার গলা থেকে রক্ত ঝরছিল৷

তাকে সীতাকুণ্ড থানা পুলিশের সদস্যরা প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

শিশুটির বাড়ি উপজেলার কুমিরা ইউনিয়নে৷ তার বাবা একজন দিনমজুর। কীভাবে শিশুটি তার বাড়ি থেকে ১৫ কিলোমিটার দূরের ওই পার্কে গেল, তা জানতে পারেনি পুলিশ।

এদিকে এ ঘটনায় গত ১ মার্চ রাতে শিশুটির মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে, যা এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।

চট্টগ্রাম বিমান বন্দরে আরো ৭ ফ্লাইট বাতিল

চৌদ্দগ্রামে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

সন্ত্রাসীদের হাতে ভারী অস্ত্র, পুলিশ পায় জংধরা এলজি-ছোরা

১০ মাস স্থবির টেকনাফ স্থলবন্দর, থমকে আছে সীমান্ত বাণিজ্য

ঈদগাঁওয়ে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড

বাবা বলেছিলেন ঈদের আগে বাড়ি ফিরবেন, বাহরাইনে নিহত তারেকের মেয়ে

আ. লীগ যেখানেই কার্যক্রম শুরু করবে এনসিপির কর্মীরা সেখানেই বাধা হয়ে দাঁড়াবে

প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ, চট্টগ্রাম এলজিইডিতে দুদকের অভিযান