হোম > সারা দেশ > চট্টগ্রাম

রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণ ও স্থানীয়দের নিরাপত্তার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণ, স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাংলাদেশি অধিবাসীরা। “অধিকার বাস্তবায়ন কমিটি” এই কর্মসূচির আয়োজন করে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া উপজেলার পালংখালী স্টেশনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উখিয়া ও টেকনাফের কয়েকশ স্থানীয় বাসিন্দা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এখন জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি তারা ক্যাম্প এলাকায় দীর্ঘমেয়াদি পুনর্বাসন প্রক্রিয়া বন্ধের দাবি জানান এবং দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, স্থানীয়দের দাবি গুরুত্বসহকারে দেখা হবে এবং সংশ্লিষ্ট সকল বিষয় সরকারকে জানানো হবে। তিনি উখিয়া-টেকনাফ অঞ্চলের মানুষের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বিতভাবে কাজ করে জনগণের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের সহিংসতা বা গোলাগুলি গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের ওপর জোর দেন।

উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনের জন্য সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয়রা নানা ধরনের ভোগান্তির মধ্যে রয়েছেন, যা এখনই সমাধান করা প্রয়োজন।

অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল হোসেন বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে ক্যাম্প এলাকায় স্থায়ী অবকাঠামো নির্মাণ করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদি পুনর্বাসনের ইঙ্গিত দেয় এবং প্রত্যাবাসন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। তিনি অবিলম্বে এ ধরনের কার্যক্রম বন্ধের দাবি জানান এবং বলেন, দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা।

মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম. মোক্তার আহমদ, এডিশনাল পিপি অ্যাডভোকেট রেজাউল করিমসহ স্থানীয় বিএনপি, যুবদল ও জামায়াত নেতারা।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দু সাত্তার আজাদ। এছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য দেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, তাদের ৭ দফা দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার