হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ, চট্টগ্রাম এলজিইডিতে দুদকের অভিযান

চট্টগ্রাম ব্যুরো

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চট্টগ্রাম কার্যালয়ের আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থ আত্মসাতসহ নানান দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদক চট্টগ্রাম কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করেন। দুদক টিম এলজিইডি চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলীর দপ্তরে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে তার বক্তব্য গ্রহণ করেন।

দুদক সূত্রে জানা যায়, চট্টগ্রামের হাটহাজারী, কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ এবং কাজের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রকল্পগুলোর প্রয়োজনীয় রেকর্ডপত্র তলব করেছে এনফোর্সমেন্ট টিম।

দুদক চট্টগ্রামের উপ-পরিচালক সুবেল আহমেদ বলেন, রেকর্ডপত্র পর্যালোচনা শেষে কমিশনের বরাবর দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭