হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লার মেঘনায় শিশুকে ধর্ষণ, আসামি পলাতক

উপজেলা প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা)

কুমিল্লার মেঘনা উপজেলায় আপন মামা পঞ্চম শ্রেণির ভাগ্নিকে ধর্ষণ করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। ধর্ষকের নাম জনি হোসেন (৪০)। সে উপজেলার চন্দনপুর ইউনিয়নের বাসিন্দা।

এ ঘটনায় ৫ মার্চ মেঘনা থানায় ভুক্তভোগী শিশুর এক আত্মীয় বাদী হয়ে জনির বিরুদ্ধে মামলা করেছেন। মেঘনা থানা ওসি আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী শিশুটির মা প্রবাসে থাকেন। এ কারণে শিশুটি নানার বাড়িতে থেকে পড়ালেখা করে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জনি হোসেন ১১ ফেব্রুয়ারি বিকাল ৫টায় ও ১৭ ফেব্রুয়ারি রাত ১০টায় ওই শিশুকে ধর্ষণ করে। ধর্ষক জনি হোসেন এখন পলাতক রয়েছেন। একটি মহল বিষয়টি মীমাংসার চেষ্টা চালাচ্ছেন।

এ বিষয়ে থানার ওসি বলেন, আসামিকে ধরার চেষ্টা চলছে।

আন্দামান সাগরে ট্রলারডুবির ঘটনায় ৯ জনকে জীবিত উদ্ধার

চাঁদপুরে ৪৫টি বাজারে ১ বৈশাখ থেকে বন্ধ হচ্ছে খাজনা উত্তোলন

ফ্যাসিবাদকে পরাজিত করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব : অ্যাড. তারিকুল

আন্দামান সাগরে ট্রলার ডুবে ২৬৪ বাংলাদেশি নিখোঁজ

মহাসড়কে আনসারদের বহনকারী তিন বাসের সংঘর্ষে সাতজন হাসপাতালে

কাজের মান নিয়ে অভিযোগ তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে দৌঁড়ালেন ঠিকাদার

সরকারি সিদ্ধান্ত ছাড়া নদী থেকে বালু উত্তোলন করা যাবে না : এমপি মানিক

নকলমুক্ত শিক্ষা ও মানবসম্পদ গঠন বিএনপির অঙ্গীকার: ড. খন্দকার মারুফ

বনাঞ্চলের গাছ কেটে পাচারের সময় হাতেনাতে ২৬ রোহিঙ্গা আটক

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনুমতি ছাড়াই সৌদি ভ্রমণের অভিযোগ