হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিচারককে লক্ষ্য করে আসামির জুতা নিক্ষেপ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে অস্ত্র মামলায় রায় ঘোষণার পর আদালতের বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছেন মোহাম্মদ রাজু নামে এক আসামি।

ঘটনাটি ঘটে রোববার দুপুরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সিরাজাম মুনিরার আদালতে। তবে বিষয়টি সোমবার প্রকাশ্যে আসে।

আদালত সূত্র জানায়, নগরের পাহাড়তলী থানার একটি অস্ত্র মামলায় আদালত আসামি রাজুকে অস্ত্র রাখার দায়ে ১০ বছর ও গুলি রাখার দায়ে সাত বছর করে মোট ১৭ বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজু ক্ষিপ্ত হয়ে বিচারকের দিকে জুতা নিক্ষেপ করেন। এ ঘটনায় আদালত কক্ষে হট্টগোলের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ আসামিকে নিবৃত করে মেট্রোকোর্ট হাজতখানায় পাঠায়।

২০২৩ সালের ১১ ডিসেম্বর নগরের পাহাড়তলী থানার এ কে খান গেইট এলাকায় অভিযান চালিয়ে রাজুর কাছ থেকে একটি একনলা বন্দুক ও গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর তদন্ত শেষে তার বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, রোববার বিচারক রায় ঘোষণার সময় কাঠগড়ায় থাকা রাজু বিচারকের উদ্দেশে প্রথমে গালিগালাজ করেন, পরে জুতা ছুড়ে মারেন। তবে জুতা বিচারকের আসন পর্যন্ত পৌঁছায়নি। জুতাটি রাষ্ট্রপক্ষের কৌশলীদের জন্য থাকা নির্ধারিত আসনের সামনে গিয়ে পড়ে।

স্ত্রীকে হত্যার পর লাশ নিয়ে হাসপাতালে স্বামী

নানাবাড়ি থেকে ফেরার পর যুবক নিখোঁজ, খালে মিললো লাশ

কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

১৩ দিনে শিশু ধর্ষণ মামলায় আদালতে চার্জশিট দিল পুলিশ

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ

ঈদগাঁওতে বালু উত্তোলনের গর্তে পড়ে শিশুর মৃত্যু

কালভার্ট নির্মাণকাজে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু

পুশইন ঠেকাতে বেনাপোলে বিজিবির টহল জোরদার

এনসিপি নেতা আনোয়ার হোসেনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ফেনীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত