হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিমানবন্দরে আটক ছাত্রলীগ নেতা

উপজেলা প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী)

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নোয়াখালীর চাটখিল উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক লায়ন স্বপনকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার বিকেলে সৌদি আরব থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে পৌঁছালে তাকে আটক করা হয়।

স্বপন চাটখিল পৌরসভার ১নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।

চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলের দিকে বিমানবন্দর পুলিশ স্বপনকে আটকের বিষয়টি চাটখিল থানাকে অবহিত করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর স্বপন কিছু দিন পলাতক ছিলেন। এরপর তিনি সৌদি আরবে তার দুই ভাইয়ের কাছে চলে যান। দীর্ঘদিন সেখানে অবস্থান করার পর মঙ্গলবার বিকেলে দেশে ফেরার পর শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। স্বপনের বিরুদ্ধে চাটখিল থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা এবং বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলাও রয়েছে।

চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ বলেন, চাটখিল থানায় তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিমানবন্দর থানার পুলিশ তাকে চাটখিল থানা পুলিশের কাছে হস্তান্তর করবে। তার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। যাচাই-বাছাই শেষে পরে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি