হোম > সারা দেশ > চট্টগ্রাম

এতিম ও অসহায়দের জন্য মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর ৮ গরু বিতরণ

জেলা প্রতিনিধি, ফেনী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এতিম ও অসহায়দের জন্য ৮টি গরু বিতরণ করেছেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য এবং বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

বুধবার বিকেলে নিজ নির্বাচনি এলাকার সোনাগাজী আল-হেলাল একাডেমি সংলগ্ন সড়কে মন্ত্রীর পক্ষ থেকে উপজেলা বিএনপি ও যুবদল নেতারা গরুগুলো হস্তান্তর করেন।

এ সময় মন্ত্রীর পক্ষে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদীন বাবলু, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর ও সদস্য সচিব নিজাম উদ্দিন, ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও চর চান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন খোকন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চর দরবেশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া।

তারা জানান, ঈদের দিন গুরুগুলো জবাই করে বিভিন্ন হেফজ মাদ্রাসার এতিম ও অসহায় মানুষের মাঝে মাংস পৌঁছে দেবেন স্থানীয় পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের দলীয় নেতাকর্মীরা।

এএস

সময়ের সঙ্গে সঙ্গে থিতিয়ে গেছে মানুষের আবেগ, শহীদ সায়মনের মায়ের আক্ষেপ

৫ আগস্টের পর বাকলিয়ায় নজিরবিহীন গোলাগুলি, আহত ১৫ পুলিশ

রোহিঙ্গা ক্যাম্পে প্রতি পরিবার পাবে ১ কেজি করে মাংস

নবীনগরে বৃষ্টির পানির চাপে আঞ্চলিক সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

লন্ডভন্ড বিদ্যুৎ লাইন সচল করতে মাঠকর্মীদের ছুটি বাতিল

কালবৈশাখীর তাণ্ডবে আনোয়ারায় বিদ্যুৎ বিপর্যয়

চট্টগ্রামে শরিকানা কোরবানিতে পেশাজীবীদের ভরসা এখন অনলাইন

কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎহীন সন্দ্বীপ, দুর্ভোগে হাজারো মানুষ

শাহরাস্তিতে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

‎মধ্যপ্রাচ্যকে অনুসরণ করে ‎পরশুরামে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত