ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে দু’গোষ্ঠীর সংঘর্ষে এক তরুণ যুবক নিহত হয়েছে এবং উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে।
শনিবার (৫ জুলাই) দুপুরে কাঁঠালকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঁঠালকান্দী গ্রামের উল্টা গোষ্ঠী এবং মোল্লা গোষ্ঠীর মধ্যে প্রায় এক ঘন্টা যাবত সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে কাঁঠালকান্দির মোল্লা গোষ্ঠীর চাঁন মিয়ার ছেলে সোহরাব খান নামে এক তরুণ নিহত হয়েছেন। নিহত সোহরাব খান চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ছিলেন।
দু’গোষ্ঠীর সংঘর্ষে একজনের নিহতের বিষয়টি দৈনিক আমার দেশকে নিশ্চিত করেছেন চাতলপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম।