হোম > সারা দেশ > চট্টগ্রাম

কোটি টাকার অবৈধ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সীমান্ত এলাকা থেকে প্রায় কোটি টাকার অবৈধ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় সীমান্তের প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাহাড়পুর মাঠ নামক স্থানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করে বিজিবির টহল দল।

উদ্ধারকৃত মোবাইল ফোনের ডিসপ্লেগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আটককৃত চোরাচালানি মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদার ও অবৈধ পণ্য পাচার রোধে তারা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি