হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় বজ্রপাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, হোমনা (কুমিল্লা)

কুমিল্লার হোমনায় বজ্রপাতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খোদেদাউদপুর গ্রামের রাহিনুর ইসলামের ছেলে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদুল ইসলাম (২৩), নালা দক্ষিণ গ্রামের মতিউর রহমানের মেয়ে মমতাজ বেগম (৩৭), ও জাকিয়া সুলতানা (২৩)।

আহত অটোরিকশাচালক সামাদ মিয়া ও বাবুল মিয়াকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসী জানান, দুপুরে তিনজন ভবানীপুর খেয়াঘাটে খেয়া পার হওয়ার অপেক্ষায় ছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মমতাজ বেগম ও জাকিয়া সুলতানা মারা যান। গুরুতর আহত অবস্থায় রাশেদুল ইসলামকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীর চাচা শফিক মিয়া বলেন, “ভাতিজা আজ সকালে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল, পরে বজ্রপাতে মৃত্যুর খবর পাই।”

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রণব কুমার দেবনাথ বলেন, “বজ্রপাতে আহত অবস্থায় এক যুবককে আনা হলে পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়।”

ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম গণী জানান, “নিহতদের মধ্যে মেয়ে দুইজন নালা দক্ষিণ গ্রামের এবং ছেলেটি খোদেদাউদপুর গ্রামের।”

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।”

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

এইচএসসি ফলাফল বিপর্যয়ে ২ কলেজে পাঠদান স্থগিত

নিহত ইরার পরিবারের পাশে আসলাম চৌধুরী, ন্যায়বিচারের আশ্বাস

থানায় ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে রক্তাক্ত মা-মেয়ে

লামা রিপোর্টার্স ক্লাবের দায়িত্বে তৈয়ব আলী ও বেলাল আহমদ

আরাকান আর্মির হাতে আটক ৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো বিজিবি