হোম > সারা দেশ > চট্টগ্রাম

কচুয়ায় কালবৈশাখী ঝড়-বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

উপজেলা প্রতিনিধি, কচুয়া (চাঁদপুর)

চাঁদপুরের কচুয়ায় আকস্মিক কালবৈশাখী ঝড় ও টানা তিন দিনের প্রবল বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকার বোরো ধান এবং ভুট্টা ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। ধান কাটার মৌসুমে প্রকৃতির এমন রুদ্ররূপে সোনালি ফসল নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা।

রোববার সন্ধ্যায় হঠাৎ কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়ে, বসতঘর ক্ষতিগ্রস্ত হয় এবং বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে। একই সঙ্গে সোমবার,মঙ্গলবার ও বুধবারের টানা বৃষ্টিতে মাঠের পাকা ও আধাপাকা ধান, ভুট্টা, তিলসহ বিভিন্ন ফসল পানির নিচে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সাচার ঘোগড়ার জলা, হরিপুর, আটমোর, জোয়ারীখোলা, বুধুন্ডা, বিতারা, জলাবিতারা, তেতৈয়া নিচু এলাকার বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে গেছে। পানির উচ্চতা আরও বাড়ার আশঙ্কায় অনেক কৃষক দ্রুত আধাপাকা ধান কাটা শুরু করছেন। কিন্তু টানা বৃষ্টিতে এসব মাঠের প্রায় ৮০শতাংশ ফসল পানির নিচে তলিয়ে গেছে। এভাবে বৃষ্টি চলতে থাকলে পুরো ফসল পানির নিচে তলিয়ে থাকবে।

সাচার ঘোগড়ার বিলের ক্ষতিগ্রস্ত কৃষক শাহজালাল,মবিন ও রাসেল বলেন, ‘ধার-দেনা করে ফসল চাষ করেছিলাম। এখন ধান,ভুট্টা পানির নিচে। ফসল পুরোপুরি নষ্ট হলে একদিকে ঋণের টাকা কিভাবে দিব বুঝতে পারছি না।’

কচুয়া উপজেলা কৃষি অফিসার তফু আহমেদ বলেন, কৃষকদের ফসল ধান অধিকাংশই পেকে গেছে। এখন ধান পানির নিচে থাকলেও ২/১দিন পরে পানি সরে যাবে। তিনি কৃষকদের পরামর্শ দিয়ে বলেন, সুযোগ পাইলেই যেন তাদের ধান মাঠ থেকে কেটে নিয়ে যায়। ভুট্টা নিয়ে তিনি বলেন, পানি সরে গেলে ভুট্টা গাছের গোড়ায় মাটি দেয়ার পরামর্শ দেন।

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি