হোম > সারা দেশ > চট্টগ্রাম

খুতবায় দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলুন: হাসনাত

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে চাঁদাবাজি ও দখলদারত্ব আগের মতোই আছে। শুধু দখলদার ও চাঁদাবাজ পরিবর্তন হয়েছে।

গতকাল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা জুমার খুতবায় দখলদার, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলুন। এটি আপনাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।

একটি মহল বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে বলে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এর বিরুদ্ধে মসজিদের ইমাম ও আলেম সমাজকে সোচ্চার হতে হবে। বাংলাদেশকে নিয়ে দেশে-বিদেশে চক্রান্ত হচ্ছে। আপনারা এর বিরুদ্ধে রুখে দাঁড়ান।

কেউ কেউ সাম্প্রদায়িক উসকানি দিয়ে সংঘাত লাগানোর চেষ্টা করছে জানিয়ে হাসনাত বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দেশে যারা সংখ্যালঘু রয়েছে, তারা নিরাপদে রয়েছে। আমরাই তাদের সবচেয়ে বেশি নিরাপদে রাখতে পারবো। যারা ধর্মীয় উসকানি দিয়ে সংঘাতের চেষ্টা করবে, তাদের শক্তহাতে প্রতিহত করা হবে।

তিনি আরো বলেন, সার্বিক বিষয়ে কথা বলাও আলেম-ওলামাদের দায়িত্ব। আপনারা দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলুন। হকের পক্ষে, বাতিলের বিপক্ষে আওয়াজ তুলুন। চাঁদাবাজি এখনো বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে। দখলদারিত্বের অবসান হয়নি, শুধু দখলবাজের পরিবর্তন হয়েছে।

মুফতি আবদুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দেবিদ্বার ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তোফাজ্জল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের উপদেষ্টা নাজমুল হাসান নাহিদ, সমন্বয়ক মুহতাদির যারিফ সিক্ত ও মো. সিয়াম আহাম্মেদ।

পরে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন হাসনাত আব্দুল্লাহ।

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার

লক্ষ্মীপুরে মা-সহ তিন বোনকে হারানো সিফাতের পাশে জামায়াত