হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাটহাজারীতে ব্যারিস্টার আনিসের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর

উপজেলা প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের উত্তর ছাদেক নগর এলাকায় জাতীয় পার্টির (একাংশের) চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক পৌনে ১২টার দিকে একদল দুর্বৃত্ত গাড়িতে এসে বাড়ির প্রধান ফটক ভাঙচুর করে ভেতরে ঢুকে আগুন লাগিয়ে দেয়।

এ সময় আসবাবপত্র, মালামাল ও মূল্যবান জিনিসপত্র আগুনে পুড়ে যায়। গ্যারেজে রক্ষিত ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের চাচা আকবর হায়দার চৌধুরীর ব্যাক্তিগত গাড়িটিও আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

আকবর হায়দার চৌধুরী গতকাল রাতে জানান, তিনি অসুস্থ মানুষ। গতকাল শুক্রবার বাড়িতে এসে জুমার নামাজ আদায় করে বালু শাহ (র.) কবর জিয়ারত করে রাতে ঘুমিয়ে পড়েন। হঠাৎ রাতে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার বিষয় জানাতে পারি। আগুনের বিষয়টি জানতে পেরে ৯৯৯ ফোন করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। ততক্ষণে আগুনে প্রাইভেটকারটি পুড়ে যায়। আগুনে সাবেক এমপির বাড়ির ঘরের জিনিস পুড়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস আসলেও ততক্ষণে সবকিছু পুড়ে যায়।

এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে জানিয়েছেন হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুল ইসলাম।

কুমিল্লায় মাদক কারবারির পক্ষে বিএনপি নেতাদের তদবিরের অভিযোগ

কুমিল্লায় এইডসে পাঁচ মাসে সাতজনের মৃত্যু

দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত

বুড়িচংয়ে ঘোষণা দিয়ে কিশোর গ্যাংয়ের আত্মপ্রকাশ

সাংবাদিক পরিবারের জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি

জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে আলোচনা সভা

পাঁচলাইশে পুলিশকে জুয়ার তথ্য দেওয়ার সন্দেহে যুবককে রক্তাক্ত জখম

চট্টগ্রামে মন্দির দখল নিয়ে ইসকনের সঙ্গে সাধারণ হিন্দুদের সংঘর্ষ

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল