হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফের গ্রেপ্তার দেবিদ্বারের সাবেক মেয়র শামিম

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার মেয়র সাইফুল ইসলাম শামিমকে আবারো গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) আদালতে হাজির করলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ।

এর আগে রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা শহর থেকে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, বছরের ৪ আগস্ট দেবিদ্বার কলেজ রোড এলাকায় সন্ত্রাসীরা স্কুলছাত্র আবু বকরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ ঘটনায় নিহতের বাবা আবুল খায়ের আদালতে মামলা করেন। মামলায় আবুল কালাম আজাদ (সাবেক সংসদ সদস্য) ও তার ভাই মামুনুর রশিদসহ (উপজেলা চেয়ারম্যান) ৭৩ জনকে আসামি করা হয়। ওই মামলায় সন্দিগ্ধ আসামিদের একজন ছিলেন পৌর মেয়র সাইফুল ইসলাম শামিম। বর্তমানে আহত আবু বকর এখনো চিকিৎসাধীন।

এ ছাড়া গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ছাব্বির হত্যা মামলাতেও তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন। এই মামলায় তিনি আগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে আট সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে গত ১৭ জুন কুমিল্লার নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে আদালতের জ্যেষ্ঠ বিচারক মাহবুর রহমান তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।

সাইফুল ইসলাম শামিম নুরুল ইসলামের ছেলে। তিনি রাজী মোহাম্মদ ফখরুলের আস্থাভাজন এবং বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ২০২৩ সালের ১৭ জুলাই অনুষ্ঠিত দেবিদ্বার পৌরসভার প্রথম নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন। ৪৪ হাজার ৫৮৭ ভোটের মধ্যে ১২ হাজার ১৪৯ ভোট পেয়ে তিনি বিজয়ী হন।

ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু বকরকে হত্যার উদ্দেশ্যে করা মামলার সন্দিগ্ধ আসামি ছিলেন মেয়র শামিম’।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭