হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাতকানিয়া আইনজীবী সমিতির দায়িত্বে মিনহাজুল আব্রার ও রাশেদুল ইসলাম

উপজেলা প্রতিনিধি, সাতকানিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের সাতকানিয়া আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬ সম্পন্ন হয়েছে। রোববার সমিতির সদস্য এডভোকেট আব্দুল লতিফ রানা স্বাক্ষরিত এক পত্রে নির্বাচনের ফলাফল জানানো হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী ২০২৬–২০২৭ সেশনের জন্য সভাপতি পদে এডভোকেট মিনহাজুল আব্রার এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট রাশেদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

একইভাবে মোট ৮টি সম্পাদকীয় পদ ও ৫টি কার্যনির্বাহী সদস্য পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় গঠিত নির্বাচন কমিশন ২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে।

নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন— সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মাহমুদুল হক চৌধুরী, সহ-সভাপতি এডভোকেট এ. এম. ফয়সাল, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসাইন, অর্থ সম্পাদক এডভোকেট আবুল কালাম চৌধুরী, লাইব্রেরি ও আইসিটি সম্পাদক এডভোকেট মো. শিহাব উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট মো. এমদাদ উল্লাহ।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন— এডভোকেট আব্দুল লতিফ রানা, এডভোকেট রাজিয়া সোলতানা, এডভোকেট হোসাইন মোহাম্মদ এরশাদ, এডভোকেট আবদুর রহিম ও এডভোকেট ফরিদ উদ্দিন।

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি