হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপিতে যোগ দিতে এসে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা আটক

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)

কুমিল্লার তিতাস উপজেলায় বিএনপিতে যোগদান করতে এসে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক জাহাঙ্গীর আলম মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক নৌকার চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ওই ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক। তিনি শাহপুর গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে এলাকায় প্রকাশ্যে দেখা যায়নি জাহাঙ্গীর আলমকে। বুধবার সকালে শাহপুর গ্রামে বিএনপির গণসংযোগ ও নির্বাচনি পথসভাকে কেন্দ্র করে তিনি এলাকায় এসে বিএনপিতে যোগদানের প্রস্তুতি নেন। এ সময় যৌথবাহিনী তাকে আটক করে।

স্থানীয়দের দাবি, জাহাঙ্গীর আলম আটক হওয়ার কয়েক ঘণ্টা পর তার বড় ভাই রিপন সরকার কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের বিএনপির প্রার্থী সেলিম ভূঁইয়াকে ফুলের মালা দিয়ে বিএনপিতো যোগদান করেছেন। এছাড়া অভিযোগ রয়েছে, গত ৫ আগস্টের পর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একাধিক হামলা, মামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ওসি (তদন্ত) মফিজ উদ্দিন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম