হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছেলে শাপলা কলির প্রার্থী, বাবা ভোট চাইছেন ধানের শীষে

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের নির্বাচনি মাঠে দেখা দিয়েছে ব্যতিক্রমী ও আলোচিত রাজনৈতিক চিত্র। ছেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শাপলা কলি প্রতীকের প্রার্থী, অথচ বাবা সক্রিয়ভাবে ভোট চাইছেন বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকের পক্ষে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং ইতোমধ্যে রামগঞ্জে ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে।

জানা গেছে, সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই এবং এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এবারের নির্বাচনে ১০ দলীয় জোটের পক্ষ থেকে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে তার বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা রামগঞ্জ উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আজিজুর রহমান বাচ্চু মোল্লা ইছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের সঙ্গে একাধিক পথসভায় অংশ নেন। এসব সভায় তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বক্তব্য দেন।

এ বিষয়ে আজিজুর রহমান বাচ্চু মোল্লা বলেন, রাজনীতি তার আদর্শ ও বিশ্বাসের জায়গা। ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের সুযোগ নেই বলেই তিনি বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে রয়েছেন। তবে বাবা হিসেবে তিনি ছেলের জন্য দোয়া করেন বলেও উল্লেখ করেন।

এ প্রসঙ্গে এনসিপির প্রার্থী মাহবুব আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তার নজরে এসেছে, তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে তিনি রাজি নন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সাধারণ মানুষের আলোচনায় বিষয়টি বেশ আলোড়ন তুলেছে। অনেককে বলতে শোনা গেছে, “ঘর না গুছিয়ে মাঠ গোছানো সম্ভব নয়।”

এই ব্যতিক্রমী রাজনৈতিক অবস্থান রামগঞ্জের নির্বাচনি রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

সীতাকুণ্ডে ২৫ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ

নোয়াখালীতে কিশোর গ্যাং নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৮

চট্টগ্রামে ২৫ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ

বিক্রি বন্ধ রাখা ফিলিং স্টেশনে মিললো ১৫ হাজার লিটার তেল

পুকুরে মাটি খুঁড়তে গিয়ে মিলল মর্টার শেল

থানা প্রতিষ্ঠার ১০৮ বছরেও নেই লাশঘর

বাঁশখালীতে আ.লীগ নেতার জরিমানাসহ কারাদণ্ড

ঢাকার যুবলীগ নেতার কুমিল্লায় বিএনপি পরিচয়, নেতাকর্মীদের ক্ষোভ

জামায়াত আমিরের যে বক্তব্যে ভুল বোঝেননি এমপি সাঈদ আল নোমান

মেঘনায় ওরশে বিরোধের জেরে সিএনজি অটো থামিয়ে যুবককে হত্যা