হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করতে চায় পাকিস্তানের বিশ্ববিদ্যালয়

প্রতিনিধি, কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাথে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়সহ একাডেমিক কার্যক্রমে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছ পাকিস্তানের ন্যাশনাল ইউনিভার্সিটি অব কম্পিউটার অ্যান্ড ইমার্জিং সায়েন্সেস (ফাস্ট-এনইউসিইএস)। বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক শিক্ষা অফিসের প্রধান মির্জা ওয়াকার বেগের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, প্রশিক্ষণ কর্মসূচি এবং সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুর রহমান এবং আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক মশিউর রহমান।

বৈঠকে মির্জা ওয়াকার বেগ জানান, ফাস্ট-এনইউসিইএসের করাচি, লাহোর, ইসলামাবাদ, পেশোয়ার, চিনিওট-ফয়সালাবাদ ও মুলতানসহ ৬ টি ক্যাম্পাসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিনিময় কর্মসূচি চালুর বিষয়ে তারা আগ্রহী। এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে যাওয়া শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য টিউশন ফি মওকুফ, আবাসন সুবিধা, গ্রীষ্মকালীন স্কুল এবং দীর্ঘ ও স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কর্মসূচির সুযোগ দেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করা হয়।

এমই

চকরিয়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১

রায়পুরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

লক্ষ্মীপুরে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা

ব্রাহ্মণবাড়িয়ায় সংস্কৃতি পর্যটন উন্নয়নে অংশীজন সেমিনার অনুষ্ঠিত

মিরসরাইয়ের নিহান সাইবার নিরাপত্তা অলিম্পিয়াডে প্রথম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবক নিহত

সড়কের ওপর পৌরসভার বর্জ্য, পরিচ্ছন্ন সন্দ্বীপ গড়ার আহ্বান ইউএনওর

ফেনীতে এবার প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুমিল্লা থেকে চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী

প্রবাসীর স্ত্রীকে হত্যা মামলায় আদালতে আসামির জবানবন্দি