হোম > সারা দেশ > চট্টগ্রাম

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর সেই শিক্ষা কর্মকর্তা বদলি

উপজেলা প্রতিনিধি, মতলব উত্তর (চাঁদপুর)

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার (ভারপ্রাপ্ত) মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলমকে অবশেষে বদলি করা হয়েছে ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এক কর্মস্থলে ১৬ বছর ছিলেন। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আলোচিত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল আলমকে নিয়ে আমার দেশ পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। সংবাদটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।

শনিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এক অফিস আদেশে তাকে বদলির নির্দেশ দেওয়া হয়।

মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন-২) কামরুন নাহার রীমা স্বাক্ষরিত আদেশে জানানো হয়, মতলব উত্তর উপজেলার সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলমকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় একই পদে বদলি ও পদায়ন করা হয়েছে।

এমই

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম