হোম > সারা দেশ > চট্টগ্রাম

‎রামুতে ইউপি সদস্য অপহরণ, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

‎কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণকারীরা ৩০ লাখ টাকা মক্তিপণ দাবি করেছে।

‎‎বুধবার সকাল ৬টার দিকে, ঈদগাঁও থেকে ঈদগড় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে হত্যার হুমকি দেয় বলে পরিবার জানায়।

‎‎ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বজনরা তাকে দ্রুত উদ্ধারের দাবি জানান।

‎এ বিষয়ে ঈদগড় পুলিশ ফাঁড়ির এসআই খুরশেদ আলম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং উদ্ধার অভিযান শুরু করেছে।

‎রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “অপহরণের পরপরই সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে।

‎অপহৃত ইউপি সদস্যের বিরুদ্ধে রামু ও নাইক্ষংছড়ি থানায় ডজন খানেক মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এমই

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে