হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে বিএনপি কর্মীর বাড়িতে ডাকাত দলের ফাঁকা গুলি

এলাকায় আতঙ্ক

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের রাউজানের কদলপুরে বিএনপি কর্মীর বাড়িতে ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। এছাড়াও ওই বিএনপি কর্মীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। ভোটের আগে এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার সকাল দশটায় উপজেলার কদলপুর ইউনিয়নের মধ্যম কদলপুরের শমসের পাড়ায় এ ঘটনা ঘটলেও বিকালে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি প্রকাশ্যে আসে।

জানা যায়, বুধবার বেলা দশটায় ওই এলাকার প্রবাসী ও বিএনপি কর্মী রুস্তম আলীর বাড়িতে ফাঁকা গুলি করে দুর্ধর্ষ ডাকাত জানে আলম। এসময় তার দলের ৫-৬ জন সদস্য অংশ নেয়। তারা কয়েকটি ফাঁকা গুলি চালিয়ে ও আতশবাজি ফাটিয়ে ওই প্রবাসীকে গালিগালাজ করে। পরে তারা পাহাড়ের দিকে চলে যায়। এসময় রুস্তম আলীর বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। প্রবাসী রুস্তম আলী ওই এলাকার মৃত কবির আহম্মেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাউজানের ডাকাত জানে আলমের গ্রুপের সদস্য ডাকাত রুবেলের সাথে ওই প্রবাসী রুস্তম আলীর পূর্ব শত্রুতা ছিল। স্থানীয়দের ধারণা পূর্ব পারিবারিক বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। তবে ফাঁকা গুলি করায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, সকালে রাউজানের কদলপুরের একটি বাড়িতে ফাঁকা গুলি করেছে ডাকাত আলম বাহিনী। তারা গালিগালাজ করে চলে যায়। হামলার সময় ওই বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। ঘটনাটি আমরা খতিয়ে দেখছি।

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি