হোম > সারা দেশ > চট্টগ্রাম

দাউদকান্দির সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী ঢাকায় গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, (দাউদকান্দি) কুমিল্লা

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে দাউদকান্দি থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রমে সক্রিয় হয়েছেন।

সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়ার ছেলে মোহাম্মদ আলী সুমন আওয়ামী লীগ সরকারের সময় টানা দুই মেয়াদে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, রিফাত ও বাবু হত্যা মামলার প্রধান আসামি। সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদক ও মানবপাচার নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহরাস্তি ও হাজীগঞ্জে খাজনা বন্ধের ঘোষণা এমপির

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ৫ পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

২৪-এর গণআন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তারাই বাস্তবতা তুলে ধরতে সক্ষম

টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রী

কুমিল্লায় নিহত ৭ জনের লাশ বাড়িতে পৌঁচ্ছে দিচ্ছে জামায়াত

কাঁচামাল সংকটে রাষ্ট্রীয় একমাত্র তেল পরিশোধনাগারের প্রধান দুটি প্লান্ট বন্ধ

৬ লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

বর্ণিল উৎসবে নতুন বছরকে বরণ করে নিল বন্দরনগরী

হেল্পারের হাতে স্টিয়ারিং, জীবিকার সন্ধানে এসে লাশ হয়ে ফিরলেন ৭ শ্রমিক