হোম > সারা দেশ > চট্টগ্রাম

নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে জেলের পা বিচ্ছিন্ন

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

আহত জেলে বদিউর রহমান। ছবি: আমার দেশ

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্ত সংলগ্ন নাফ নদীতে মাছ ধরতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে এক জেলের পা বিচ্ছিন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বদিউর রহমান বালুখালী জুমের ছড়ার বাসিন্দা সোনা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাছ ধরার উদ্দেশ্যে সীমান্ত সংলগ্ন এলাকায় গেলে মিয়ানমারের অভ্যন্তরে আগে থেকে পুঁতে রাখা একটি স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এতে বদিউর রহমানের ডান পা বিচ্ছিন্ন হয় এবং শরীরের ডান পাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে একজন আহত হওয়ার খবর পেয়েছি। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আজাদ বলেন, মাইন বিস্ফোরণের ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এমই

পরশুরামে ছাদ থেকে পড়ে বাবুর্চির মৃত্যু

‘কালো বিড়াল’খ্যাত রেলের সাবেক জিএমের ৪ বছরের কারাদণ্ড

৭৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ, অধ্যক্ষদের জরুরি তলব

কুমিল্লায় ৪৮ ঘণ্টায় আ.লীগের ৬৪ সদস্যসহ আটক ৩২৫

রামুতে ট্রেন দুর্ঘটনা: তিন দিন পর মারা গেলেন তানিয়া

চট্টগ্রামে অতিরিক্ত মদ্যপানে দুই যুবকের মৃত্যু

মানবিক সেবা ও নাগরিক সুবিধা বাড়াতে কাজ করছে চট্টগ্রাম জেলা প্রশাসন: ডিসি জাহিদ

সমবেদনা জানাতে সাদিক কায়েমের বাসায় বিএনপি ও জামায়াতের এমপি

৬৪ কিলোমিটার উড়ালপথের পরিকল্পনা, মিরসরাই সদরে ফ্লাইওভারের দাবি

নোয়াখালীতে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের