হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বালুবাহী পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে কবিরহাট উপজেলার সোনাপুর-কবিরহাট সড়কে সুন্দলপুর ইউনিয়নের বারীপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাসেম বেপারী বাড়ির কামাল উদ্দিনের ছেলে তারেক রহমান শিবলু (১৬) এবং ৯ নম্বর ওয়ার্ডের গফুর আলী জমাদার বাড়ির রহমত উল্যার ছেলে জিহাদ হোসেন (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কবিরহাট থেকে একটি বালুবাহী পিকআপ ভ্যান সোনাপুরের দিকে যাচ্ছিল। রাত ৯টার দিকে বারীপুকুর পাড় এলাকায় পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সমর দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যায়।

কবিরহাট থানার ওসি নিজাম উদ্দীন ভূঁইয়া জানান, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পিকআপ ভ্যানসহ চালক মহিউদ্দিন (৪০) কে আটক করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেডএম

টেকনাফের পাহাড়ে ঝুঁকিতে বসবাস ধসের আশঙ্কায় মাইকিং

মহেশখালীতে প্যারাবন ধ্বংস করে গড়ে উঠছে চিংড়ি ঘের, লবণের মাঠ

আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে সীতাকুণ্ডে বিএনপির বিক্ষোভ

কলেজছাত্রী সুমাইয়ার মৃত্যুতে বাঁশখালীতে শোকের ছায়া

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও, বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ বরখাস্ত

নিষিদ্ধ আ. লীগের ব্যানার টানিয়ে ইউপি সদস্য গ্রেপ্তার

শ্যালিকাকে অপহরণ ও শ্লীলতাহানির দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন

টেকনাফে বিএনপি ও যুবদলের অবস্থান কর্মসূচি

অফিস বাদ দিয়ে যুবদলের কর্মসূচিতে কুবির কর্মচারী

লোহাগাড়া যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল