হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে অপহৃত দেড় বছরের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের ডবলমুরিং থানা পুলিশ অপহরণের দেড় দিন পর ১৮ মাস বয়সি শিশু আয়াতকে উদ্ধার করেছে। এ ঘটনায় এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার হাটহাজারী থানার নজুমিয়া হাট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন- মো. শফি, ফারজানা আক্তার রিয়া ও মো. বেলাল উদ্দীন সোহেল।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার বিকালে নগরের বেপারীপাড়া এলাকায় মামা শরীফের বাড়িতে বেড়াতে আসে ছোট্ট আয়াত। এ সময় মামাতো ভাই ইশান চকলেট কেনার লোভ দেখিয়ে তাকে দোকানে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করে আনে।

এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর শিশুকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে রাতেই ডবলমুরিং থানায় অভিযোগ করা হয়।

অভিযোগের পর পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে। প্রথমে কক্সবাজার, খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। দুই দিনের অভিযানের পর শেষ পর্যন্ত সোমবার সকালে হাটহাজারীর নজুমিয়া হাটে একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ বলেন, অভিযোগ পাওয়ার পর থেকেই আমরা শিশুটিকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাই। অবশেষে সুস্থ অবস্থায় উদ্ধার করতে পেরেছি।

ভুক্তভোগীরা জানান, তাদের পরিবারের মধ্যে কিছুদিন ধরে ঝগড়া-বিবাদ চলছিল। সেই দ্বন্দ্বের জেরেই আয়াতকে অপহরণ করা হয়েছে। তাকে জীবিত ফিরে পেয়েছে এটাই এখন তাদের জন্য সবচেয়ে বড় স্বস্তি। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পরে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম